
কুষ্টিয়ায় গণপরিবহন চালুর ও ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
এম.ডি.জিলহজ খান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ায় গণপরিবহন চালুর ও ৩ তফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণপরিবহন শ্রমিকরা।আজ সকালে মজমপুর গেট চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এইসময় ঈগল পরিবহনের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে বলেন স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চালু সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান অখাদ্য সহযোগিতা সারা দেশে বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনাল শ্রমিকদের মাঝে ১০ টাকা কেজি দরে এম এস এর চাউল দেওয়ার দাবি জানান। পরিবহনের শ্রমিকরা ৩ দফা দাবিতে মজমপুর গেট ঝিনাইদহ মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করেন কয়েকশো কর্মহীন পরিবহন শ্রমিকরা। ত্রান সহযোগিতা শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক মালিক সমিতি ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে পরিবহন চালু করার দাবি তুলে ধরেন ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.