শেখ মোস্তফা কামাল, কেশবপুর যশোর প্রতিনিধিঃ-
আগামী ৭ ডিসেম্বর কেশবপুর হানাদার মুক্ত দিবস পালন করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ‘আমরা সাজাবো কেশবপুর’ সংগঠনের উদ্যোগে প্রেসক্লাবের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। দিবসটিতে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা দেওয়াসহ নানা উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আমরা সাজাবো কেশবপুর সংগঠনের সহসভাপতি মেহেদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল্লাহ, সদস্য ইনামুল হাসান নাইম, সাগর হোসেন প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.