প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ৭:৪০ পি.এম
কেশবপুরে ৩০ যুবককে হাউজ ওয়ারিংয়ের টুলস প্রদান

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে ৩০ যুবককে ১০ দিনব্যাপী হাউজ ওয়ারিংয়ের প্রশিক্ষণ প্রদান শেষে ‘ওয়ারিং টুলস’ দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে এসব ওয়ারিং টুলস বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। দাতা সংস্থা ইউকে এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে পরিত্রাণ প্রদীপ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
হাউজ ওয়ারিংয়ের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস। এ সময় উপস্থিত ছিলেন দলিত ভয়েসের বার্তা সম্পাদক আসাফুর রহমান কাজল, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস, পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.