ঋণ খেলাপির দায়ে দিনাজপুরের খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ি ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী হাফিজুল ইসলাম হাফিজ সরকারের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং অফিসার।
প্রার্থীতা বাতিলের বিপক্ষে তিনি জেলা নির্বাচন অফিসে আপিল করেন কিন্ত সেখানেও তার মনোনয়ন বাতিলের আদেশ বহাল থাকে। এরপর বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতে গেলেও পুনরায় আপিল আবেদনে প্রার্থিতা ফিরে পান হাফিজুল হক হাফিজ সরকার। ফলে নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা রইলো না তার।
জানা যায়, গত ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিনে উত্তরা ব্যাংক লিঃ, রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাস, নীলফামারী এর ঋণের জামিনদাতা হিসেবে হাফিজুল হক সরকার ঋণ খেলাপী হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।
এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হাফিজ সরকার বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার প্রার্থীতা বহাল রাখায় নির্বাচন করার বৈধতা ফিরে পেয়েছি। আমি শতভাগ আশাবাদি এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় হবো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.