মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় পাকেরহাট গণগ্রন্থাগার ও ঐতিহাসিক আওকরা মসজিদ সংস্কারের জন্য সহায়তা প্রদান করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম।
১৯ জুলাই (রবিবার) পাকেরহাট গণগ্রন্থাগার এর পক্ষে যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক, পাকেরহাট গণগ্রন্থাগারের প্রচার সম্পাদক ও সাংবাদিক এস.এম.রকি এবং আওকরা মসজিদ কমিটির পক্ষে মোকছেদুল ইসলাম ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড মারুফ হাসান ও পিআইও মাজহারুল ইসলাম, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরনবী ইসলাম প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.