মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের খানসামায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে। ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে দিবসটি উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ধাপে ধাপে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রথমে বৈশাখী র্যালী নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও ,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শেষ হয়।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,থানা ওসি কামাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.