দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার গোয়ালডিহি জমির শাহ পাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহত মো. সালেহীন ইসলাম (৬) ঐ এলাকার গুলজার রহমানের একমাত্র ছেলে।
জানা যায়, সালেহীন খেলতে খেলতে বাড়ির সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায় । পরে তাকে কয়েকজন শিশু দেখতে পায়। পরে শিশুদের চিৎকারে বাসার লোকজন এসে ওই পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে।
পরে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. শতাব্দী সাহা তিথি শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.