দিনাজপুরের খানসামায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, ভাইস চেয়ারম্যান এ.টি.এম সুজাউদ্দীন লুহিন শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, উপজেলা পরিষদের মাসিক সভা শেষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.