দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষক-কমর্চারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর শুক্রবার সকালে খানসামা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় এ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা শিক্ষক-কমর্চারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাহমিদা সুলতানা সীমা, 'ক' অঞ্চল কালব লিঃ এর ডিরেক্টর একরামুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা প্রমুখ।
শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়ে পুরস্কার বিতরন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.