প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২১, ৬:১১ পি.এম
খানসামায় সরকারীভাবে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

মোঃ জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (ধান) সংগ্রহ করার লক্ষ্যে অনলাইন লটারীর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের ভাগ্য।
১৭ নভেম্বর (বুধবার) খানসামা উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের নেতৃত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনলাইন লটারীর মাধ্যমে ভাগ্যবান ২৫৩ জন কৃষক নির্বাচন করা হয় যাদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে মোট ৭৬০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। জানা যায় যে, উপজেলায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, পাকেরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমিত্র কুমার বসাক, খানসামা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আক্তার ও উপজেলার কৃষকগণ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.