দিনাজপুরের খানসামায় ৩৭১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে চলতি রবি মৌসুমের বিভিন্ন কৃষি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলতি অর্থ বছরের রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শাহানা আফরোজ ও কৃষক-কৃষাণীগণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.