দিনাজপুরের খানসামায় ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ এর উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
১৮ জানুয়ারী মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার এসিল্যান্ড মারুফ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মনজুরুল হক শাহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা বৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.