শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুরে একই পরিবারের তিন সদস্যের লাশ পাওয়া গেছে।
ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী মৃত আব্দুল মাজেদ গাজীর পুকুরে আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে লাশ ভাসতে দেখে এলাকাবাসি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলেে এসে লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজীর পুত্র হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও একমাত্র কন্যা হাবিবা খাতুর টুনি (১৩)।
স্থানীয়রা জানান, হাবিবুর পেশায় দিনমজুর। মেয়ে হাবিবা ৭ম শ্রেণীর ছাত্রী। গতকাল বিকেলে রাস্তায় বের হতে দেখেছিল। আজ সকাল ৭টার দিকে পুকুরে পানি আনতে যেয়ে এক মহিলা লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে বলে তারা জানান।
কয়রা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মহিলার গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.