প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২১, ৪:২৮ পি.এম
খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৯ অক্টোবর) সকালে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান বাবলু জানায়, ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আবু বকস্ মাহমুদের ছেলে কৃষক রবিউল ইসলাম মাহমুদ (৪৬) ধান ক্ষেতের ইঁদুর নিধন করার জন্য নিজের বরিং এর মোটর থেকে চিকন জিআই তার দ্বারা ধান ক্ষেত্রের আইলের চারপাশ ঘিরে রাখে।
শুক্রবার রাত ৮টার দিকে ধান ক্ষেতে যান রবিউল। কিন্তু রাত ১২টার পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায় না। ভোরে গ্রামবাসী মিলে আবার তাকে খুঁজতে বের হয়। সকাল ৮টার দিকে তার ভাইপো ইয়াসিন মাহমুদ ধান ক্ষেত্রের আইলে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যুর সংবাদে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল রির্পোটের জন্য মর্গে পাঠিয়েছি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.