প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২২, ৮:১৫ পি.এম
খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হলো ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :খুলনার পাইকগাছায় বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট দক্ষ সেচ ব্যাবস্থাপনার মাধ্যমে বোরো ২০২১/২০২২ মওসুমে পতিত জমিতে লবন সহনশীল ব্রি ধান ৬৭ জাতের ব্লক প্রদর্শনীর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত। মঙ্গলবার কৃষি সম্প্রসারন অধিদপ্তর পাইকগাছা উপজেলার সহযোগীতায় গদাইপুর ইউপির পুরাইকাটির ধান ক্ষেতে অনুষ্ঠিত ফসল কর্তন ও মাঠ দিবসে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুল হক। প্রধান অতিথী ছিলেন, ধান গবেষনা ইনস্টিটিউট গাজীপুরের মহা পরিচালক ড. মোঃ শাহজাহান কবীর।
বিশেষ অতিথী ছিলেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ব্রি গাজীপুরের সি এস ও এবং প্রধান ড.আমিনুল ইসলাম , সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের সি এস ও এবং প্রধান ড. তাহমিদ হোসেন আনছারি,সেচ ও পানি ব্যব বিভাগ ব্রি গাজীপুরের পিএসও এবং প্রধান ড. মোঃ মনিরুজ্জামান ও পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও আ"লীগ সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর অালম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, কৃষকলীগ নেতা ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,উপ সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায়,মোঃ সরাজ উদ্দীন,কৃষক আঃ সবুর প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.