নড়াইল থেকে এক স্কুলছাত্রীকে খুলনায় এনে বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ হাজির হলে কনের বাবা এবং বর পক্ষের লোকজন পালিয়ে যান। মঙ্গলবার দিবাগত রাতে খুলনার মহেশ্বরপাশা বণিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রমতে, নড়াইল জেলার এক ব্যক্তির মেয়ে স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার মামা ও নানা থাকেন খুলনার মহেশ্বরপাশা বণিকপাড়া এলাকায়। এখানে রেখেই তার বাল্যবিয়ের প্রস্তুতি চলে।
১৮ নভেম্বর বিয়ের দিনক্ষণ নির্ধারণ ছিল। বর হিসেবে প্রস্তুত রাজু শেখ। আমিরাবাদ লেনের বাড়ির গেটও সাজানো হয়। বিয়ের আয়োজনের খবর পায় স্থানীয়রা।পরে উদ্ধার করে প্রশাসন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.