প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২১, ৩:৩৩ পি.এম
খেজুর গাছের মাথায় উঠে নামাজ!

ডেস্ক:
রাজশাহীর তানোরে খেজুর গাছের মাথায় উঠে নামাজ পড়ে রাতারাতি হৈচৈ ফেললেন আব্দুর রহিম (২৮) নামের এক যুবক।
তানোর পৌর এলাকার কুঠিপাড়া গ্রামে একটি ৩০ ফুট উঁচু খেজুর গাছের মাথায় নামাজ পড়ার এমন দৃশ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রহিম মোহনপুর উপজেলার মৌগাছি এলাকায় বসবাস করেন। যুবকের নামাজ পড়ার এমন দৃশ্য দেখতে শত শত লোক ভিড় জমায়। নামাজ পড়ার পর বাংলাদেশের পতাকা উড়িয়ে শহীদদের সম্মানও জানান তিনি।
.
এ সময় উপস্থিত জনতাও করতালি দিয়ে তাকে সম্মান জানান। সবমিলিয়ে আধাঘণ্টা খেজুর গাছের উপরে তিনি বিভিন্ন খেলা দেখান।
এলাকাবাসি কয়েকজন বলেন, ‘খেজুর গাছে অনেক কাটা আছে কিন্তু আব্দুর রহিমের গায়ে কোনো কাটা লেগে রক্ত বের হয়নি। গাছের উপর নামাজ পড়াসহ বিভিন্ন খেলা দেখিয়ে সুস্থ অবস্থায় খেজুর গাছ থেকে নামেন তিনি’। জানা গেছে, তার জন্ম বগুড়ায়। তবে রাজশাহীর মোহনপুরে এসে বিয়ে করে তিনি বেশ কয়েক বছর ধরে সেখানেই বসবাস করছেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.