গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ৬০০ মণ পাট পুড়ে গেছে।
বুধবার (২০ অক্টোবর) ভোরে জামালপুর বাজারে ব্যবসায়ী মহসীন হোসেনের পাটের গুদামে আগুন লাগে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো. শামীম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।’ পাট ব্যববসায়ী মহসীন হোসেনের দাবি তার পাটের গুদামে প্রায় ৯০০ মণ পাট ছিলো।
আগুনে প্রায় ৬০০ মণ পাট পুড়ে গেছে। এছাড়া, গুদাম ঘরটিও পুড়ে গেছে। সব মিলিয়ে তার প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.