আতাউর রহমান, উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ): এসিআই মটরস লি. এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাশের মা করোনায় মৃত নিয়তি রাণী দাশের অন্ত্যেষ্টিক্রিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শ্মশানে সম্পন্ন হয়েছে। খবর পেয়ে সাথে সাথে এসিআই মটরস লি. এর কর্মকর্তাগণ নিয়তি রাণী দাশের মরদেহ দেখতে আসেন এবং এসিআই-এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৌরীপুর পৌরসভার মধ্যবাজার এলাকার স্বর্গীয় শংকর লাল দাসের স্ত্রী নিয়তি রাণী মারা যান। মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল ৮০ বছর।
ঢাকা থেকে গৌরীপুর শহরে লাশবাহী গাড়ি পৌছলে ভোর রাতেই লাশ নিয়ে পৌর শ্মশানে চলে আসে। শনিবার ভোর সকালে কয়েক জন উপস্থিত থেকে শেষকৃত্য সম্পন্ন করেছে।’
একজন ডাক্তার বলেন, ‘মানুষ একটা ভুলের স্বর্গে বাস করছে। জীবিত করোনা রোগী আর মৃত ব্যক্তির মধ্যে যে ব্যবধান আছে সেটা মানুষে বোঝে না। করোনায় কেউ মারা গেলে তিন ঘণ্টার কোনো ঝুঁকি থাকে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.