
মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কেশবপুর শাখার অধীন পরিচালিত চিনাটোলা বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় চিনাটোলা বাজারস্থ বিসমিল্লাহ মার্কেটের দ্বিতীয় তলার হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনাটোলা বাজার এজেন্ট আউটলেটের উদ্যোক্তা মোঃ কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম চৌধুরী,ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কেশবপুর শাখার প্রতিনিধি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও সুধীজন।গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ জুলফিকার আলী (চিনাটোলা মহিলা দাখিল মাদ্রাসা), মোঃ আব্দুল করিম (অবসরপ্রাপ্ত সাংবাদিক) এবং মোঃ মুজিবুর রহমান (বাংলীপুর মাধ্যমিক বিদ্যালয়)।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, চিনাটোলা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট আউটলেট চালুর ফলে স্থানীয় মানুষ সহজেই নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। টাকা জমা,উত্তোলন ও অন্যান্য লেনদেনে গ্রাহকরা আন্তরিক সহযোগিতা পাচ্ছেন। ভবিষ্যতেও এ সেবার মান আরও উন্নত হবে এবং গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি ধরে রেখে আধুনিক ব্যাংকিং সেবা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।(মেসার্স কবির ট্রেডার্স) মোঃ কবির হোসেন বলেন অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন সেবার বিষয়ে গ্রাহকদের সাথে আলোচনা করা হয় ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.