প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২১, ৮:১৭ পি.এম
ঘরের দেয়াল ধসে এক শিশু নিহত বাঘারপাড়ায়

স্টাফ রিপোর্টার,বাঘারপাড়া( যশোর ): বাঘারপাড়ায় ঘরের দেয়াল ধসে মাহিম হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ধলগ্রাম এলাকার কবিরভিটা গ্রামে এ ঘটনা ঘটে। বিল্লাল হোসেন জানান, মাহিম বাড়ির পাশে খেলা করার সময় হঠাৎ নির্মাণাধীন বসতঘরের দেয়াল ধসে পড়লে মাহিম তার তলে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পৌছানোর পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে বলে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কৌশিক আশরাফ জানান।
নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না দেওয়ায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে থানা সূত্র থেকে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.