প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২১, ২:২৭ পি.এম
ঘাঘট নদীতে মাছ ধরতে গিয়ে নিহত-১

মোঃ রাশেদুল ইসলাম মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার ঘাঘট নদীতে মাছ ধরতে গিয়ে লাদেন মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট (শুক্রবার) সকাল১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাদেন মিয়া মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়নের ফতেপুর গ্রামের হাকিম মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, সকাল ৮টার দিকে বাড়ির পাশে ঘাঘট নদীতে মাছ ধরতে যায় লাদেন মিয়া।
এ সময় নদীতে বালু তোলার পয়েন্টে পা পিছলে ডুবে যায় সে। সেখানে গভীরতা বেশি হওয়ায় অনেক চেষ্টার পরেও তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল পৌনে ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাঘট নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.