বরিশালের চরমোনাই মাহফিলগামী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে আজ। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বরিশালের সদর উপজেলার নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ দুর্ঘটনা দুইজন নিখোঁজ রয়েছেন ।
বরিশাল নৌ-ফায়ার স্টেশন অফিসার খোরশেদ আলম জানান, বরিশালে যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনাকবলিতদের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিল। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চার জন নিখোঁজের খবর ছিলে আমাদের কাছে। এরই মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.