নিজস্ব প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৩ জানুয়ারি) বিকাল ৪ টায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদের হলরুমে একলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের পূর্বে পুরাতন কমিটির বিলুপ্তি ঘোষণা ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
নতুন ঘোষণাকৃত কমিটির সভাপতি আমিনুর রহমান, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ডা: বিশ্বনাথ সরকার, সহ-সভাপতি মো. হাসেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম মন্ডল, সাংগঠিনক সম্পাদক আ. বারী, কোষাধ্যক্ষ বাপ্পী সরকার, দপ্তর সম্পাদক দিনেশ সরকার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রাফেজা খাতুন এবং কার্যকরী সদস্য নুর মোহাম্মদ ঢালী, দেবদাশ সরকার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুজ্জামান মনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.