বাপ্পী সরকার, নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল বাজার কমিটি কর্তৃক চাম্পাফুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হককে সোনার নৌকা দিয়ে সম্বর্ধনা প্রদান করেন।
সোমবার (৩ জানুয়ারি) চাম্পাফুল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে আলোচনা রাখেন সম্বর্ধিত প্রধান অতিথি বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুরারী মোহন সরকার, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, অগ্রণী ব্যাংকের ম্যানেজার তাপস কুমার সোম, প্রভাষক দিলীপ সরকার, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রনজিৎ মণ্ডল, উপেন্দ্র নাথ সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ঠাকুর দাশ সরকার, দীনবন্ধু অধিকারী, গোপাল, গোলাম কাইয়ুম, বারদহা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফফার বিশ্বাস, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুর রহমান, মিনিস্টার শো-রুমের সত্বাধিকারী বিশিষ্ট সাংবাদিক মোঃ জাকির হোসেন, মোঃ আশিকুর রহমান, শান্তি রঞ্জন খাঁ, বিশ্বজিৎ বসু, সাংবাদিক বাপ্পী সরকার, বিশিষ্ট অভিনেত্রী রানী সরকার, প্রমুখ।
সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন চাম্পাফুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.