প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২২, ২:৪৯ পি.এম
চা- বিক্রেতার ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

বেনাপোল প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' যদি এ কথাটি সত্য হয়ে থাকে তবে আপনার, আমার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি ছেলের জীবন। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি যশোর বেনাপোলের নারানপুর নিবাসী মো:বাপ্পি হোসেন, বয়স ১৭ বছর।
২ বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় ডান পায়ে মারাত্বক ভাবে আঘাত প্রাপ্ত হয়।তার পায়ে রড পরানো ছিলো এবং পাজরের মাংস কেটে পায়ে লাগানো হয়েছিলো কিছু দিন আগে অপারেশনের মাধ্যমে রড় বাহির করা হয় এবং সেই জাইগাটা ইনফেকশন হয়ে গেছে সপ্তাহে ৩/৪ বার ড্রেসিং করা লাগে প্রায় ৮/৯ হাজার টাকা করে সপ্তাহে খরচ হচ্ছে যা হতদরিদ্র বাবা পক্ষে চালানো সম্ভব নয়।
ইতিমধ্যেই চিকিৎসা বাবদ ৪/৫ লক্ষ্য খরচ হয়ে গেছে। তার বাবা পেশায় একজন সামান্য চা বিক্রেতা। তাঁর আত্মীয়-স্বজনেরা সামান্য কিছু অর্থের ব্যবস্থা করেতে পেরেছে, যা যথেষ্ট নয়। তাই আপনাদের কাছে এই সাহায্যের আবেদন করা হয়েছে। আপনাদের একটু সহায়তায় হয়তো তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন। আসুন বাপ্পি ও তার পরিবারকে খুশি রাখতে একটু সাহয্যের হাত বাড়িয়ে দিই।
সাহায্য পাঠাতে পারেন, ঠিকানা:বাপ্পি হোসেন,পিতাঃমোঃ ফিরোজ হোসেন,
গ্রাম: নারানপুর,ইউনিয়ন :বেনাপোল, থানা :শার্শা, জেলা :যশোর।
পিতা -মো:-ফিরোজ হোসেন -০১৭৯২-০৫৬৩৮৬
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.