প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৮:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২১, ১২:১৬ পি.এম
চিলমারী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

রোকন মিয়া, স্টাফ রিপোর্টার উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারী উপজেলা চিলমারী ইউনিয়নকে প্রাথমিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
মঙ্গলবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে চিলমারী ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস বিবিএফজি আরডিআরএস সহযোগিতায় চিলমারী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, হবিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার শোয়েব সাত-ঈল ইভান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন একাডেমিক সুপারভাইজার আব্দুল হালিম, বিবিএফজি এর কো-অর্ডিনেটর ফারজানা ফৌজিয়া প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.