আবুল হাশেম,নাটোর: আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে নাটোরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং হেয়ারিং এইড বিতরণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার,(৩রা ডিসেম্বর)সকাল সাড়ে ১০ টায় নাটোর সরকারি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিকট এসব সহায়ক সামগ্রী হস্তান্তর করা হয়। নাটোর জেলা প্রশাসন,জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সমন্বিতভাবে আয়োজিত উক্ত সভায় নাটোর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাটোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক শামীম আহমেদ। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন,নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসীন,নাটোর কালেক্টরেটের সহকারী কমিশনার খালিদ হাসান ও নেজারত ডেপুটি কমিশনার জুয়েল আহমেদ এবং নাটোর এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। উক্ত সভায় বক্তারা বলেন, আমাদের দেশে প্রতিবন্ধীরা এখন আর প্রতিবন্ধকতা নয়।
প্রতিবন্ধী-বান্ধব বর্তমান সরকারের আন্তরিক ও যুগোপোযোগী পদক্ষেপ গ্রহনের ফলে দেশের ২৪ লাখ ২৯ হাজার ৮৫৮ এখন দেশের সূবর্ণ নাগরিক। সরকার আইন করে এসব সূবর্ণ নাগরিকদের অধিকার এবং সুবিধা নিশ্চিত করেছে। নিশ্চিত করা হয়েছে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় তাদের অবস্থান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.