বগুড়ার শিবগঞ্জে শহীদ মিনারের বেদির ওপর মঞ্চ বানিয়ে বই বিতরণ করেছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। শুধু তাই নয়,
রীতিমতো জুতা,সেন্ডেল পায়ে দিয়ে শহীদ বেদির ওপর বই বিতরণের এ কর্মসূচি পালন করেছেন তারা। শনিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে সচেতন মহলে।
ভাইরাল হওয়া ঐ ছবিটিতে দেখা যায়, বিদ্যালয়ের একটি টেবিল শহীদ মিনারের বেদিতে রেখে তার ওপর বিতরণের জন্য নতুন বই জমা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.