টাঙ্গাইলের বাসাইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ডুবের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার রাশড়া-সৈয়দামপুর গ্রামে বংশাই নদীর তীরে এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় হাজারো মানুষের মিলন মেলায় পরিনত হয়।
মাঘীপূর্ণিমায় এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। দেখা যায়, মেলা উপলক্ষে নদীর তীরে দেবতা (মাদব ঠাকুর) এর মূর্তি অধিষ্ঠিত করেছেন। সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাপ মোচন উপলক্ষে ভোরে মানত ও গঙ্গাস্নান পর্ব সমাপণ করেন।
মেলায় জেলার দূর-দূরান্ত থেকে আগত জনগনের পূজা ও স্নান পর্বে অংশ গ্রহণ এবং কেনাকাটার দৃশ্য লখণীয়। ডুবের মেলায় বসে গ্রামীণ ঐতিহ্যের বাঁশবেত, কাঠ- মাটির তৈজস ও আসবাবপত্রের দোকান। এছাড়া বিভিন্ন প্রকার খাবার এবং ছোটদের আকর্ষণীয় খেলনা ও ব্যবহার্য্য জিনিসপত্রের দোকান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.