টাঙ্গাইলে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩১৯ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭২ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২২.৫৭ ভাগ।
এ নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলায় মোট ১৮ হাজার ৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অপর দিকে করোনায় কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত জেলায় মোট ২৬১ জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য বিধি না মানায় সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনায় মোট সুস্থ হয় ১৭ হাজার ৬৮ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.