টাঙ্গাইলে বাড়ছেই করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৭২টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৭১ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২৬.১০ভাগ।
এ নিয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলায় মোট ১৮ হাজার ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অপরদিকে করোনায় কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত জেলায় মোট ২৬১ জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য বিধি না মানায় সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়। করোনায় মোট সুস্থ হয় ১৬ হাজার ৯১৬ জন।
কলমকথা/সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.