প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২১, ৫:৩৩ পি.এম
ট্যাক্টর গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, মালিক আহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে জমি চাষ করা ট্যাক্টর গাড়ির চাপায় মাহাবুর ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত এবং গাড়ির মালিক মামুনুর রশিদ (৩৪) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মাহাবুর রহমান পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আবু সাঈদ মন্ডলের ছেলে ও আহত গাড়ির মালিক মামুনুর রশিদ একই এলাকার আব্দুর সাত্তারের ছেলে।
(২১সেপ্টেম্বর) গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোতবানি ইউনিয়নের একইর বাজারের খারির ব্রিজের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চত করে জানান, উপজেলার আয়ড়া বাজার থেকে ট্যাক্টর ঠিক করে বাড়ি ফিরছিলেন তারা।
পথে আয়ড়া রাস্তার একইর এলাকায় ট্যাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে খাড়িতে পড়ে যায়। এসময় গাড়ির চালক ও মালিক গাড়ির নিচে চাপা পড়লে স্থানীয়রা তাদের উদ্ধারের আগেই চালক মাহবুর রহমান সেখানেই মারা যায় এবং মামুনুর রশিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ আহম্মেদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.