নীলফামারীর সদর কুন্দুরপুর ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) সকালে ওই ইউনিয়নের বউ বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতরা হলেন, লিমা আক্তার (৮), মিনা আক্তার (৭), মোমিনুর রহমান (৪) ও শামীম হোসেন (৩০)। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর ভাইবোন। নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্ডপুকুর ইউনিয়নের বৌবাজারে।
স্থানীয়রা জানান, নিহত তিন শিশু রেললাইনের ওপর রোদ পোহার পর খেলছিল। পরে খুলনাগামী একটি ট্রেন আসতে দেখে শামীম তাদের লাইন থেকে সরাতে যান। এ সময় ৪ জনই ট্রেনে কাটা পড়ে মারা যান। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.