প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ৪:১৫ পি.এম
ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত

আকাশ রহমান স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সংলগ্ন ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে একটি প্রাইভেটকারের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। মোটরসাইকেল আরোহীর নাম মোঃ মাহবুব আলম। বয়স আনুমানিক ৫৫বছর।পিতা মৃত মোঃ আকতার আলী । রংপুরে স্থায়ী বাসিন্দা হলেও দীর্ঘদিন যাবত ঠাকুরগাঁও সদর বাসস্ট্যান্ডে চাকরির সুবাদে বসবাস করছেন।
স্থানীয়রা প্রাইভেটকার আটক করে আহত মোহাম্মদ মাহবুব আলমকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মাহবুব আলম ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।
আটককৃত প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো- গ ৪৩-০৫২০
ঠাকুরগাঁও সদর থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলামমুঠোফোনে ঘটনাটি নিশ্চিত করে বলেন, একজন আহত হয়ে আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে এ বিষয়ে অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.