ঠাকুরগাঁওয়ের জঙ্গল থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পূর্ব নারগুন তেঁতুলতলা নামক স্থানে একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম এনামুল হক (৪২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে ঠাকুরগাঁও সিআইডি কর্মকর্তা মইদুল ইসলাম জানান, সকালে পথচারীরা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি (অপারেশন) জিয়ারুল ইসলাম জিয়া বলেন, হত্যার কারণ জানা যায়নি। রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.