গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের শাগুনি গ্রামের শালবন ও টাঙ্গন নদীর তীরে সরকারি অর্থায়ন ছাড়াই শ্রীশ্রী টাঙ্গন কালী মন্দির শাগুনি নির্মান কাজ চলছে। সরেজমিনে দেখা যায় প্রাচীন যুগ ধরে এ কালী পুজা করে আসছেন ঐ এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষেরা।গত ১৩ই এপ্রিল ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃইমদাদুল হক মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন।সে সময় পীরগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়,পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক,মন্দির কমিটির সভাপতি বিদুভুষন রায়,পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতির সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমরা নিজস্ব অর্থায়নে আবাদত নির্মান কাজ করছি এবং সরকারি বরাদ্দ কামনা করছি।এই মন্দির নির্মানে সকলের সহযোগিতা কামনা করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.