
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মোকাবিলায় পুরো দেশ।
এমন সঙ্কটময় মুহুর্তে করোনা সতর্কতা সামাজিক দূরত্ব বজায় রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ্ এ্যাপেলো সৌজন্যে এই করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়। ১ আগস্ট বিকাল ৫ ঘটিকায় ভূল্লী স্কুল মার্কেটের সামনে বুথ স্থাপন করা হয়।
বুথ স্থাপনের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ্ এ্যাপোলো। এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী, বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর এ আলম সিদ্দিকী মুক্তি, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক এস.এম সাওন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ কাদির শাকিল চৌধুরী, দপ্তর সম্পাদক আফরোজ মাহমুদ বিপু, কার্যকরী সদস্য দাহিরুল সরকার, ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, দপ্তর সম্পাদক আবু হাসনাত রুমন, ৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ মোমিন, সহ-সভাপতি বাবু,সাধারণ সম্পাদক আসরাফুল হক ইদু, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোমিন ইসলাম।
৫ নং বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান,সহ-সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর সহ ছাত্রলীগের জুলফিকার আলী, আবু নিশাত প্রমূখ। এ বুথ থেকে জনসাধারণ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক গ্রহন করতে পারবেন। সকাল থেকে উন্মুক্ত হয়ে সারাদিন যে কেউ এই সেবা গ্রহন করতে পারবেন।
ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো বলেন, করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলায় পুরো দেশ, তারই ধারাবাহিকতায় আজ ভূল্লীতে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। এই বুথ থেকে জনসাধারণ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে মাস্ক গ্রহণ করতে পারবে। তিনি জনসাধারণকে করোনা প্রতিরোধক বুথ ব্যবহার করতে আহবান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.