প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২১, ২:১৪ পি.এম
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শেখ রাসেলের জন্মদিন পালন

আকাশ রহমান,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে। রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে দিবসটি পালন করে।
সোমবার সকাল ১০টায় সদরের রাজাগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ভবনের পাশে নির্মিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম, পরিষদের সকল সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, রাজাগাঁও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের পরিবার কল্যাণ সহকারী চম্পা রানী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.