বঙ্গোপসাগরের ডুবে যাওয়া এমভি বিউটি অব লোহাগড়া-২ লাইটার জাহাজ থেকে ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার সকালে মংলা ফেয়ারওয়েব এলাকা থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মংলা ফেয়ারওয়েব এলাকা থেকে ডুবে যাওয়া এমভি বিউটি অব লোহাগড়া-২ লাইটার জাহাজ থেকে ১০ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়। তারা সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.