তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে চাঁদপুর ইউনিয়নে সামুদ্রিক জেলেদের মাঝে পুনঃবাসনের চাল
বিতরণ করা হয়েছে। রবিবার (২২ আগষ্ট) জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু
করেন তদারকী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
সুত্রে জানা যায়, রবিবার সকাল ১০টায় উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নে
সামুদ্রিক জেলেদের মাঝে ৩০ কেজি করে ২য় কিস্তির জেলে পুনঃবাসনের চাল
বিতরণ করেন। এই ইউনিয়নে মোট ১ হাজার ৭শ ৬১ জন জেলের মাঝে চাল বিতরণ
কার্যক্রম উদ্বোধন করেন সংশ্লিষ্টরা। এ সময় উপ¯ি’ত ছিলেন, চাল বিতরণ
কার্যক্রমের তদারকী কর্মমর্তা ও উপজেলা দারিদ্র বিমোচণ কর্মকর্তা বাবু
মনোরঞ্জণ দে, ইউপি সচিব মোঃ আব্দুল করিম, ইউপি সদস্য জাহাঙ্গীর পাটওয়ারী,
রফিকুল ইসলাম, হুমায়ুন কবির গাইন, মোঃ শাজাহান প্রমুখ।
জানতে চাইলে তদারকী কর্মকর্তা বাবু মনোরঞ্জণ দে বলেন, করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে
আমরা সরকারী নির্দেশনা মোতাবেক সামুদ্রিক জেলেদের মাঝে পুনঃবাসনের চাল
সুশৃঙ্খলভাবে বিতরণ করছি। চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন
বলেন, আমরা প্রধানমন্ত্রীর উপহার জেলেদের পুনঃবাসনের চাল ভোলা-৩ আসনের এমপি
নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগীতায়
করোনার মধ্যেও সুচারু রুপে চাল বিতরণ করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.