প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২১, ৯:০১ পি.এম
তানোরে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ঘোড়া প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
এর আগে গত বুধবার দুপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। আজ বৃহস্পতিবার শেষ দিনে বিকালে ফাইনাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘোড়া দৌড় খেলায় তিন ক্যাটাগরিতে নয়টি বিজয়ী ঘোড়ার মালিকদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কামরুজ্জামান চঞ্চল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাশার সুজন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল সরকার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন আমিন, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, কলমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন।কামারগাঁ ইউনিয়ন পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ফজলে রাব্বি ফরহাদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.