'তারুন্যের ছোঁয়ায় পরিবর্তন সোসাইটি' একটি সেচ্ছাসেবী সংগঠন তারা 'দেশ, মাটি ও মানুষের সেবায়' স্লোগানকে সামনে রেখে দেশ ও মানুষের সেবায় কাজ করে আসছে।
ঠিক এমনই ভাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ২৬/০৮/২০২১ ইং রোজ বৃহস্পতিবার, হরিণা বাজার সংলগ্ন হরিণা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফ্রি ব্লাড ক্যাম্পিং পরিচালনা করে, সেখানে প্রাথমিক, হাইস্কুল সহ গ্রাম, বাজার সংলগ্নের সর্বস্তরের ব্লাড গ্রুপ অজানা মানুষের ব্লাড পরীক্ষা করে।

উক্ত ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'তারুণ্যের ছোঁয়ায় পরিবর্তন সোসাইটি' সংগঠনের চেয়ারম্যান মোঃ শফিকুল আলম সহ উক্ত সংগঠনের সদস্য মোঃ আজাদ রহমান, মোঃ রহিম হোসেন, তপু বিশ্বাস, মোঃ হুমায়ূন কবীর সবুজ, মিঠুন মন্ডল, সুমন বিশ্বাস, এ কে রায়, বাহাদুর, তাজামুল সহ আরো অনেকে। উক্ত সংগঠনের চেয়ারম্যান'র সাথে কথা বলে জানা যাই তারা দেশ ও মানুষের জন্য কাজ করে আসছে বিপদে মানুষের পাশে দাঁড়ানো সহ বৃক্ষরোপণ, মুমূর্ষু রোগীর জন্য ফ্রি রক্তের ব্যবস্থা করে আসছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.