মোঃ শাহিন আলম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ তাড়াশে ন্যায্যমূলের চাল বিক্রয় কর্মসূচি শুরু।
তাড়াশে খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে তাড়াশ উপজেলার হাসপাতাল গেট সংলগ্ন হতদরিদ্রদের জন্য সুলভ মূল্যে খাদ্যশস্য বিক্রির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সভাপতি তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগ। , মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও ডিলার বেল্লাল হোসেন খানের উপস্থিতিতে গরীব অসহায় দুস্থ মেহনতি মানুষের মাঝে সূলভ মূল্যে চাল বিক্রয় শুরু করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.