প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২১, ১:৪৯ পি.এম
তাড়াশে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু

টি.এম.মুনছুর হেলাল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম আকন্দ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভিকমপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে বাড়ির পাশে বিদ্যুৎচালিত সেচপাম্পে (মোটর) গোসল করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান আব্দুর রহিম। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক রুমন খান। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.