সাগর কুমার বাড়ই, তেরখাদা, খুলনা : সম্প্রতি খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রশাসনের উদ্যোগে উপজেলার ভূজনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত মতবিনিময় সভায় তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ও সি জহুরুল আলমের নেতৃত্বে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ~ ২০২১ উপলক্ষে উপজেলার ২ নং বারাসাত ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী ও সাধারণ জনগণের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন।
মত বিনিময় সভায় তেরখাদা প্রশাসনের নেতৃত্বে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল আলম ও থানা স্টাপ এর সমন্বয়ে গঠিত একটি টিম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে ২ ও ৩ নং ওয়ার্ডের সর্ব সাধারণের সঙ্গে গঠন মূলক আলোচনা করেন ।
আগামী নির্বাচন ~ ২০২১ হবে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ওসি জহুরুল আলম সাধারণ জনগণের সঙ্গে মত বিনিময়কালে বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রকার দুর্নীতি ছাড়াই সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ।
মত বিনিময় সভায় তেরখাদা প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন এস আই , বি এম বাবুল আক্তার , সুমন সাহা ।
অপর দিকে ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য বৃন্দ।
অপর দিকে ২ ও ৩ নং ওয়ার্ডের মধ্যে বক্তব্য রাখেন ২ বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন , বিশ্ব মল্লিক , দুলাল বিশ্বাস , প্রনবেশ কুমার বালা ( জুয়েল ) ।
তেরখাদা প্রশাসনের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাড়িখালী গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক রাজা মিয়ার ভ্রাতুষ্পুত্র সাবেক কৃতি ফুটবলার শেখ মনিরুজ্জামান মনির , ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য পলাশ চন্দ্র বিশ্বাস , সাবেক সদস্য গোবিন্দ চন্দ্র বিশ্বাস , ১ , ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য পাখী রানী বিশ্বাস , মোঃ লাল মিয়া শেখ , মোঃ ইকরাম সরদার , ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য মুক্তা খাতুন ও মোসাঃ বিউটি সুলতানা , নির্মল সমাজপতি , শঃকর রায় ,সুবিদ রায় সহ আরো অনেকে ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.