সুব্রত কুমার মণ্ডল (সহকারী শিক্ষক আব্দুল খালেক একাডেমি মুকসুদপুর)
বৃষ্টিস্নাত অমাবস্যার নিশি,
বিনিদ্র আঁখি -শয্যাপরে।
হাজারো কল্পনায় বিভোর হিয়া,
কত শত স্মৃতি মনে পড়ে।।
বাক্যালাপে হতো কতো,
রজনী প্রভাত।
হতাশা ভরা কন্ঠে বলি,
এতো ছোট কেনো রাত।।
প্রেম প্রিতী ভালোবাসা,
স্মৃতির আঁচলে বাধাঁ।
কদিন আগের কালো চুল,
পেঁকে হচ্ছে সাদা।।
আয়নাখানা হাতে ধরে,
দেখি বার্ধক্যের শত চিহ্ন।
সেই সতেজতা -সেই চামড়া,
সবই যেনো -হয়ে গেছে ভিন্ন।।
চিন্তা চেতনায় কেমন যেনো,
পরিবর্তনের আভাস।
পলে পলে দীর্ঘশ্বাস আর,
হাজারো হা হুতাস।।
হিসাবের খাতা খুলে দেখি,
শুধু গরমিলে ভরা।
কি পেলাম আর আর কি হারালাম,
ভেবে ভেবে দিশেহারা।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.