প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২১, ৯:০১ পি.এম
দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে অতন্দ্র প্রহরী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আ’লীগ: তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি:
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, যে কোন দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে অতন্দ্র প্রহরীর ন্যায় পাশে আছে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ। বন্যা-খরায় যেভাবে পাশে পেয়েছেন শীতার্তদের কষ্ট লাঘব করতেও এদল আপনাদের পাশে থাকবে। কারণ আওয়ামী লীগের রাজনীতি হলো মাটি ও মানুষের রাজনীতি।
.
আজ সকালে সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন কালে তিনি এসব কথা বলেন।
.
তিনি বলেন, যারা মানুষের পাশে না দাঁড়িয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে তাদের রাজনীতি শেষ হয়ে গেছে। একদিন এ দেশের মাটি থেকে মুছে যাবে তাদের নাম।
.
সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু প্রমুখ নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.