রাজশাহীর দূর্গাপুরে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে দুস্থ ও হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে।
আজ ১১ এপ্রিল রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় দূর্গাপুর পৌরসভা হল রুম থেকে ৯ টি ওয়ার্ডের ২ শত ১৫ টি পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, পৌর- ইন্জিনিয়ার শাহাবুল হক, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ট্যাগ অফিসার রুবেল রানা, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলার, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী প্রমখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.