কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় লিমা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার দৌলতখালী বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী উক্ত এলাকার স্কুলশিক্ষক লুৎফর রহমানের মেয়ে। লিমা দৌলতপুর পাইলট গার্লস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।
জানা যায়, আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে লিমা আক্তার ফেল করে। পরীক্ষায় ফেল করার অপমান সহ্য করতে না পেরে ক্ষোভ ও দুঃখে বাড়ির নিজ কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন জানতে পেরে লিমাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.